গায়িকা ডলি সায়ন্তনী। বর্তমানে তার সংসার চতুর্থ স্বামী ফাইজান আজিমের সাথে। এই ঘরে তার একটি মেয়ে আছে। নাম ফাইজা। মেয়ের এবারের জন্মদিনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ডলি সায়ন্তনী। যা থেকে বুঝা গেছে ভালই চলছে তাদের সাংসারিক জীবন।
এর আগে ডলি সায়ন্তনীর আরো তিনটি বিয়ে হয়েছিল। প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যবসায়ীকে। পরে দ্বিতীয় বিয়ে করেন সংগীত পরিচালক, গীতিকার আহমেদ রিজভীকে। এই সংসারে জন্ম হয় একটি মেয়ের। নাম কথা। রিজভীর সঙ্গে বিচ্ছেদের পর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে। রবি-ডলি দম্পতির একমাত্র মেয়ের নাম রিমঝিম। সেই সংসারও বেশিদিন টেকেনি। সবার শেষে আসেন ফাইজান আজিমের ঘরে।
স্বামী ফাইজান আজিম বর্তমানে প্রাইম অ্যাসেটসের উচ্চপদে কর্মরত আছেন। স্বামী সম্পর্কে ডলি সায়ন্তনী বলেন, স্ত্রী-সন্তানদের প্রতি ফাইজান যে পরিমাণ কেয়ারিং তা অন্য কোনো স্বামীর মাঝে আছে কি না আমি জানি না।

Comments
Post a Comment